শব্দে শব্দে কুরআন › সূরা ইবরাহীম › আয়াত ৯
সূরা ইবরাহীম, আয়াত ৯ (১৪:৯) - শব্দে শব্দে অর্থ
أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍ
শব্দে শব্দে অর্থ
- أَلَمْকাছে কিHas not
- يَأْتِكُمْআসে নি তোমাদেরcome to you
- نَبَؤُا۟সংবাদ(the) news
- ٱلَّذِينَ(তাদের) যারা(of) those who
- مِنথেকে(were) before you
- قَبْلِكُمْপূর্ব তোমাদের (ছিলো)(were) before you
- قَوْمِজাতিthe people
- نُوحٍۢনূহেরof Nuh
- وَعَادٍۢও আদand Aad
- وَثَمُودَ ۛও সামুদand Thamud
- وَٱلَّذِينَএবং যারাand those who
- مِنۢথেকে(were) after them
- بَعْدِهِمْ ۛতাদের পর (এসেছে)(were) after them
- لَاনাNone
- يَعْلَمُهُمْতাদেরকে কেউ জানেknows them
- إِلَّاব্যতীতexcept
- ٱللَّهُ ۚআল্লাহAllah
- جَآءَتْهُمْতাদের কাছে এসেছিলোCame to them
- رُسُلُهُمতাদের রাসূলরাtheir Messengers
- بِٱلْبَيِّنَـٰتِনিয়ে সুস্পষ্ট নিদর্শনাদীwith clear proofs
- فَرَدُّوٓا۟অতঃপর তারা ফিরিয়েছেbut they returned
- أَيْدِيَهُمْতাদের হাতগুলোtheir hands
- فِىٓমধ্যেin
- أَفْوَٰهِهِمْতাদের মুখগুলোরtheir mouths
- وَقَالُوٓا۟এবং তা বলেছিলোand they said
- إِنَّاনিশ্চয়ইIndeed we
- كَفَرْنَاআমরা অস্বীকার করলাম[we] disbelieve
- بِمَآঐ বিষয়ে যাin what
- أُرْسِلْتُمতোমরা প্রেরিত হয়েছোyou have been sent
- بِهِۦঐ সম্বন্ধেwith [it]
- وَإِنَّاএবং নিশ্চয়ই আমরাand indeed, we
- لَفِىঅবশ্যই মধ্যে(are) surely in
- شَكٍّۢসন্দেহেরdoubt
- مِّمَّاতা হ'তে যাabout what
- تَدْعُونَنَآআমাদের তোমরা ডাকছোyou invite us
- إِلَيْهِতারই দিকেto it
- مُرِيبٍۢসন্দেহ উদ্রেককারীsuspicious
অনুবাদ
তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের; নূহের সম্প্রদায়ের, ‘আদ ও ছামূদের এবং তাদের পূর্ববর্তীদের? তাদের বিষয় আল্লাহ ছাড়া অন্য কেহ জানেনা; তাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূল এসেছিল; তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করত এবং বলতঃ যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সেই বিষয়ে, যার প্রতি তোমরা আমাদেরকে আহবান করছ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌছেনি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বর প্রমানাদি নিয়ে আগমন করেন। অতঃপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে, যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও, সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে উৎকন্ঠায় ফেলে রেখেছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তোমাদের নিকট কি ওই সব লোকের সংবাদগুলো আসে নি, যারা তোমাদের পূর্বে ছিলো নূহের সম্প্রদায়, ‘আদ ও সামূদ সম্প্রদায় এবং যারা তাদের পরবর্তীতে হয়েছে? তাদেরকে আল্লাহ্ই জানেন। তাদের নিকট তাদের রসূল স্পষ্ট নিদর্শনাদি নিয়ে এসেছেন অতঃপর তারা আপন হাতগুলো আপন মুখের দিকেই নিয়ে গেলো; আর বললো ‘আমরা অস্বীকারকারী হই সেটার, যা কিছু তোমাদের হাতে প্রেরণ করা হয়েছে এবং যে পথের দিকে আমাদেরকে আহ্বান করছো, তাঁতে আমাদের মনে এই সন্দেহ্ রয়েছে যে, তা বক্তব্যকে স্পষ্ট হতে দেয় না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Has there not reached you the news of those before you - the people of Noah and ʿAad and Thamūd and those after them? No one knows them [i.e., their number] but Allāh. Their messengers brought them clear proofs, but they returned their hands to their mouths and said, "Indeed, we disbelieve in that with which you have been sent, and indeed we are, about that to which you invite us, in disquieting doubt."
Saheeh International