শব্দে শব্দে কুরআন › সূরা আল-হিজর › আয়াত ৮৫

সূরা আল-হিজর, আয়াত ৮৫ (১৫:৮৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৪ · পৃষ্ঠা ২৬৬

وَمَا خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَـَٔاتِيَةٌ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আকাশসমূহ ও পৃথিবী এবং এ দু’য়ের অন্তবর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করিনি; এবং কিয়ামাত অবশ্যম্ভাবী; সুতরাং তুমি পরম সৌজন্যের সাথে তাদেরকে ক্ষমা কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি নভোমন্ডল, ভুমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে। অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষো করুন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আর আমি আসমান ও যমীন এবং যা কিছু এগুলোর মধ্যে রয়েছে, অযথা সৃষ্টি করি নি এবং নিশ্চয় ক্বিয়ামত আগমনকারী; সুতরাং (হে হাবীব!) আপনি উত্তমরূপে ক্ষমা করুন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We have not created the heavens and earth and that between them except in truth. And indeed, the Hour is coming; so forgive with gracious forgiveness.

Saheeh International