শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ১০৬
সূরা আন্-নাহল, আয়াত ১০৬ (১৬:১০৬) - শব্দে শব্দে অর্থ
مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعْدِ إِيمَـٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَـٰنِ وَلَـٰكِن مَّن شَرَحَ بِٱلْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ ٱللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
শব্দে শব্দে অর্থ
- مَنযেWhoever
- كَفَرَঅস্বীকার করেdisbelieves
- بِٱللَّهِসাথে আল্লাহরin Allah
- مِنۢথেকেafter
- بَعْدِপরafter
- إِيمَـٰنِهِۦٓতার ঈমানেরhis belief
- إِلَّاএ ছাড়াexcept
- مَنْযাকে(one) who
- أُكْرِهَবাধ্য করা হয়েছেis forced
- وَقَلْبُهُۥঅথচ তার অন্তরwhile his heart
- مُطْمَئِنٌّۢঅটল(is) content
- بِٱلْإِيمَـٰنِউপর ঈমানেরwith the faith
- وَلَـٰكِنকিন্তু (তার কথা ভিন্ন)But
- مَّنযার(one) who
- شَرَحَউন্মুক্ত রাখেopens
- بِٱلْكُفْرِজন্যে কুফুরীরto disbelief
- صَدْرًۭاঅন্তরকে(his) breast
- فَعَلَيْهِمْতাহ'লে উপর তাদররthen upon them
- غَضَبٌۭরাগ(is) a wrath
- مِّنَথেকেof
- ٱللَّهِআল্লাহরAllah
- وَلَهُمْএবং জন্যে তাদেরand for them
- عَذَابٌশাস্তি(is) a punishment
- عَظِيمٌۭমহাgreat
অনুবাদ
কেহ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরীর জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তার জন্য আছে মহা শাস্তি; তবে তার জন্য নয়, যাকে কুফরীর জন্য বাধ্য করা হয়, কিন্তু তার চিত্ত ঈমানে অবিচল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরীর জন্য মন উম্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে শাস্তি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যে ঈমান এনে আল্লাহ্কে অস্বীকার করে, সে ব্যতীত যাকে বাধ্য করা হয় এবং তাঁর অন্তর ঈমানের উপর অবিচলিত থাকে, হাঁ ওই ব্যক্তি, যে হৃদয়কে উন্মুক্ত করে কাফির হয়, তাদের উপর আল্লাহ্র গযব (আপতিত) হয় এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Whoever disbelieves in [i.e., denies] Allāh after his belief... except for one who is forced [to renounce his religion] while his heart is secure in faith. But those who [willingly] open their breasts to disbelief, upon them is wrath from Allāh, and for them is a great punishment;
Saheeh International