শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ১১৪
সূরা আন্-নাহল, আয়াত ১১৪ (১৬:১১৪) - শব্দে শব্দে অর্থ
فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَـٰلًا طَيِّبًا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
শব্দে শব্দে অর্থ
- فَكُلُوا۟সুতরাং তোমরা খাওSo eat
- مِمَّاতা হ'তে যাof what
- رَزَقَكُمُতোমাদের জীবিকা দিয়েছেনAllah has provided you
- ٱللَّهُআল্লাহ্Allah has provided you
- حَلَـٰلًۭاহালালlawful
- طَيِّبًۭاপবিত্রand good
- وَٱشْكُرُوا۟এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোAnd be grateful
- نِعْمَتَঅনুগ্রহসমূহের(for the) Favor
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- إِنযদিif
- كُنتُمْতোমরা হও[you]
- إِيَّاهُতাঁরই শুধুHim Alone
- تَعْبُدُونَতোমরা ইবাদাত করে থাকোyou worship
অনুবাদ
আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তম্মধ্যে যা বৈধ ও পবিত্র তা তোমরা আহার কর এবং তোমরা যদি শুধু আল্লাহরই ইবাদাত কর তাহলে তাঁর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতএব, আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন, তা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর আল্লাহ্র প্রদত্ত হালাল পবিত্র জীবিকা থেকে আহার করো এবং আল্লাহ্র অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তাঁর ইবাদত করে থাকো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then eat of what Allāh has provided for you [which is] lawful and good. And be grateful for the favor of Allāh, if it is [indeed] Him that you worship.
Saheeh International