শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ১৪
সূরা আন্-নাহল, আয়াত ১৪ (১৬:১৪) - শব্দে শব্দে অর্থ
وَهُوَ ٱلَّذِى سَخَّرَ ٱلْبَحْرَ لِتَأْكُلُوا۟ مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا۟ مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى ٱلْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَهُوَএবং তিনিAnd He
- ٱلَّذِىযিনি(is) the One Who
- سَخَّرَঅধীন করেছেনsubjected
- ٱلْبَحْرَসমুদ্রকেthe sea
- لِتَأْكُلُوا۟যেন তোমরা খেতে পারোfor you to eat
- مِنْهُতা থেকেfrom it
- لَحْمًۭا(মাছ) গোশতmeat
- طَرِيًّۭاতাজাfresh
- وَتَسْتَخْرِجُوا۟তোমরা বের করতে পারোand that you bring forth
- مِنْهُতা থেকেfrom it
- حِلْيَةًۭসৌন্দর্য শোভা (মনি-মুক্তা)ornaments
- تَلْبَسُونَهَاতোমরা তা পরিধান করো(that) you wear them
- وَتَرَىএবং দেখছোAnd you see
- ٱلْفُلْكَনৌযানসমূহকেthe ships
- مَوَاخِرَপানি বিদীর্ণকারীploughing
- فِيهِতার মধ্যেthrough it
- وَلِتَبْتَغُوا۟এবং যেন তোমরা সন্ধান করতে পারোand that you may seek
- مِنথেকেof
- فَضْلِهِۦতাঁর অনুগ্রহHis Bounty
- وَلَعَلَّكُمْএবং তোমরা যাতেand that you may
- تَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করো(be) grateful
অনুবাদ
তিনিই সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা গোশত আহার করতে পার এবং যাতে তা হতে আহরণ করতে পার রত্নাবলী যা তোমরা ভূষণ রূপে পরিধান কর; এবং তোমরা দেখতে পাও, ওর বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এ জন্য যে, তোমরা যেন তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে, যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পার এবং তা থেকে বের করতে পার পরিধেয় অলঙ্কার। তুমি তাতে জলযান সমূহকে পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ কর এবং যাতে তার অনুগ্রহ স্বীকার কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তিনিই হন, যিনি তোমাদের জন্য সমুদ্রকে অধীন করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা মাংস আহার করো, এবং তা থেকে গয়না আহরণ করো, যা তোমরা পরিধান করো; এবং তুমি তাতে দেখতে পাও নৌযানগুলোকে, যেগুলো পানির বুক চিরে চলাচল করে, এবং এজন্য যে, তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করবে আর যেন কৃতজ্ঞতা প্রকাশ করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And it is He who subjected the sea for you to eat from it tender meat and to extract from it ornaments which you wear. And you see the ships plowing through it, and [He subjected it] that you may seek of His bounty; and perhaps you will be grateful.
Saheeh International