শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ২৮
সূরা আন্-নাহল, আয়াত ২৮ (১৬:২৮) - শব্দে শব্দে অর্থ
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوٓءٍۭ ۚ بَلَىٰٓ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
শব্দে শব্দে অর্থ
- ٱلَّذِينَযাদের (অবস্থান হলো এই)Those whom
- تَتَوَفَّىٰهُمُতাদের মৃত্যু ঘটায়take them in death
- ٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাthe Angels
- ظَالِمِىٓঅত্যাচারী অবস্থায়(while) wronging
- أَنفُسِهِمْ ۖনিজেদের উপর তাদেরthemselves
- فَأَلْقَوُا۟তারা যখন আত্নসমর্পন করবে (এবং বলবে)then they would offer
- ٱلسَّلَمَশান্তিthe submission
- مَاনাNot
- كُنَّاআমরা ছিলামwe were
- نَعْمَلُআমরা কাজ করতেdoing
- مِنকোনোany
- سُوٓءٍۭ ۚমন্দevil
- بَلَىٰٓহ্যাঁNay
- إِنَّনিশ্চয়ইindeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- عَلِيمٌۢখুব জানেন(is) All-Knower
- بِمَاঐ সম্পর্কে যাof what
- كُنتُمْতোমরা ছিলেyou used (to)
- تَعْمَلُونَতোমরা কাজ করতেdo
অনুবাদ
মালাইকা/ফেরেশতাগণ তাদের মৃত্যু ঘটায় তাদের নিজেদের প্রতি যুলম করতে থাকা অবস্থায়; অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবেঃ আমরা কোন মন্দ কাজ করতামনা। হ্যাঁ, তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ফেরেশতারা তাদের জান এমতাঅবস্থায় কবজ করে যে, তারা নিজেদের উপর যুলুম করেছে। তখন তারা অনুগত্য প্রকাশ করবে যে, আমরা তো কোন মন্দ কাজ করতাম না। হঁ্যা নিশ্চয় আল্লাহ সববিষয় অবগত আছেন, যা তোমরা করতে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ওই সব লোক, যাদের প্রাণ ফিরিশ্তাগণ বের করে নেয় এমতাবস্থায় যে, তারা নিজেদের অমঙ্গল করছিলো। এখন তারা আত্নসমর্পণ করবে (এ বলে) যে, ‘আমরা তো কোন মন্দ কর্ম করতাম না’। হা, কেন নয়, নিশ্চয় আল্লাহ্ সবিশেষ অবহিত সে সম্পর্কে, যা তোমাদের কৃতকর্ম ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
The ones whom the angels take in death [while] wronging themselves, and [who] then offer submission, [saying], "We were not doing any evil." But, yes! Indeed, Allāh is Knowing of what you used to do.
Saheeh International