শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নাহল › আয়াত ৩১

সূরা আন্‌-নাহল, আয়াত ৩১ (১৬:৩১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৪ · পৃষ্ঠা ২৭০

جَنَّـٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَآءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِى ٱللَّهُ ٱلْمُتَّقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

ওটা স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে; ওর পাদদেশে স্রোতস্বিনী নদী প্রবাহিত; তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তা’ই থাকবে; এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকীদেরকে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সর্বদা বসবাসের উদ্যান, তারা যাতে প্রবেশ করবে। এর পাদদেশে দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয় তাদের জন্যে তাতে তা-ই রয়েছে, যা তারা চায় এমনিভাবে প্রতিদান দেবেন আল্লাহর পরহেযগারদেরকে,

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

বসবাস করার বাগান, যেগুলোতে তারা প্রবেশ করবে; সেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান; সেখানে তারা পাবে যা চাইবে। আল্লাহ্‌ এমনই পুরস্কার দেন পরহেয্‌গারদেরকে;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Gardens of perpetual residence, which they will enter, beneath which rivers flow. They will have therein whatever they wish. Thus does Allāh reward the righteous -

Saheeh International