শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নাহল › আয়াত ৬২

সূরা আন্‌-নাহল, আয়াত ৬২ (১৬:৬২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৪ · পৃষ্ঠা ২৭৩

وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ ٱلْكَذِبَ أَنَّ لَهُمُ ٱلْحُسْنَىٰ ۖ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفْرَطُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যা তারা অপছন্দ করে তাই তারা আল্লাহর প্রতি আরোপ করে। তাদের জিহবা মিথ্যা বর্ণনা করে যে, মঙ্গল তাদেরই জন্য। নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং তাদেরকেই সর্বাগ্রে তাতে নিক্ষেপ করা হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যা নিজেদের মন চায় না তারই তারা আল্লাহর জন্যে সাব্যস্ত করে এবং তাদের জিহবা মিথ্যা বর্ণনা করে যে, তাদের জন্যে রয়েছে কল্যাণ। স্বতঃসিদ্ধ কথা যে, তাদের জন্যে রয়েছে আগুন এবং তাদেরকেই সর্বাগ্রে নিক্ষেপ করা হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌র জন্য তাই স্থির করে যা (তাঁর) নিজেদের জন্য অপছন্দ করে এবং তাদের জিহ্বাগুলো মিথ্যাসমূহ বর্ণনা করে যে, তাদের জন্য মঙ্গল রয়েছে। তবে একথা নিশ্চিত যে, তাদের জন্য রয়েছে আগুন, এবং তাদেরকে সীমা থেকে অতিক্রম করানো হবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they attribute to Allāh that which they dislike [i.e., daughters], and their tongues assert the lie that they will have the best [from Him]. Assuredly, they will have the Fire, and they will be [therein] neglected.

Saheeh International