শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ৮১
সূরা আন্-নাহল, আয়াত ৮১ (১৬:৮১) - শব্দে শব্দে অর্থ
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَـٰلًا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَـٰنًا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ
শব্দে শব্দে অর্থ
- وَٱللَّهُএবং আল্লাহ্And Allah
- جَعَلَব্যবস্থা করেছেন(has) made
- لَكُمজন্যে তোমাদেরfor you
- مِّمَّاতা হ'তে যাfrom what
- خَلَقَতিনি সৃষ্টি করেছেনHe created
- ظِلَـٰلًۭاছায়াসমূহেরshades
- وَجَعَلَএবং বানিয়েছেনand (has) made
- لَكُمজন্যে তোমাদেরfor you
- مِّنَমধ্যেfrom
- ٱلْجِبَالِপাহাড়সমূহেরthe mountains
- أَكْنَـٰنًۭاআশ্রয়স্থলসমূহshelters
- وَجَعَلَএবং ব্যবস্থা করেছেনand (has) made
- لَكُمْজন্যে তোমাদেরfor you
- سَرَٰبِيلَপোশাকসমূহেরgarments
- تَقِيكُمُরক্ষা করে তোমাদেরto protect you
- ٱلْحَرَّগরমে(from) the heat
- وَسَرَٰبِيلَও পোশাকসমূহ (বর্ম)and garments
- تَقِيكُمরক্ষা করে তোমাদেরto protect you
- بَأْسَكُمْ ۚতোমাদের যুদ্ধেfrom your (mutual) violence
- كَذَٰلِكَএভাবেThus
- يُتِمُّতিনি পূর্ণ করেনHe completes
- نِعْمَتَهُۥঅনুগ্রহ তাঁরHis Favor
- عَلَيْكُمْওপর তোমাদেরupon you
- لَعَلَّكُمْসম্ভবত তোমরাso that you may
- تُسْلِمُونَআত্নসমর্পণ করবেsubmit
অনুবাদ
আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তিনি তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের; ওটা তোমাদেরকে তাপ হতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের, ওটা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে; এভাবে তিনি তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ তোমাদের জন্যে সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্যে আত্ন গোপনের জায়গা করেছেন এবং তোমাদের জন্যে পোশাক তৈরী করে দিয়েছেন, যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে। এমনিভাবে তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্নসমর্পণ কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আল্লাহ্ তোমাদেরকে স্বীয় সৃষ্ট বস্তুসমূহ থেকে ছায়া প্রদান করেছেন; এবং তোমাদের জন্য পাহাড়সমূহে গোপনে আশ্রয় নেওয়ার স্থান তৈরী করেছেন আর তোমাদের জন্য কিছু পরিধেয় সৃষ্টি করেন, যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে, আর কিছু পরিধেয় বস্ত্র, যা যুদ্ধের মধ্যে তোমাদেরকে রক্ষা করে। এভাবে তিনি আপন অনুগ্রহ তোমাদের উপর পূর্ণ করেন, যাতে তোমরা নির্দেশ মান্য করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And Allāh has made for you, from that which He has created, shadows [i.e., shade] and has made for you from the mountains, shelters and has made for you garments which protect you from the heat and garments [i.e., coats of mail] which protect you from your [enemy in] battle. Thus does He complete His favor upon you that you might submit [to Him].
Saheeh International