শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ৮৯
সূরা আন্-নাহল, আয়াত ৮৯ (১৬:৮৯) - শব্দে শব্দে অর্থ
وَيَوْمَ نَبْعَثُ فِى كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَـٰٓؤُلَآءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَـٰبَ تِبْيَـٰنًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَيَوْمَএবং সেদিনAnd the Day
- نَبْعَثُআমরা উঠাবোWe will resurrect
- فِىমধ্যেamong
- كُلِّপ্রত্যেকevery
- أُمَّةٍۢসম্প্রদায়েরnation
- شَهِيدًاএকজন সাক্ষীa witness
- عَلَيْهِمবিরুদ্ধে তাদেরover them
- مِّنْমধ্য থেকেfrom
- أَنفُسِهِمْ ۖনিজেদের তাদেরthemselves
- وَجِئْنَاএবং আমরা আসবোAnd We (will) bring
- بِكَনিয়ে তোমাকেyou
- شَهِيدًاসাক্ষী (স্বরূপ)(as) a witness
- عَلَىٰবিরুদ্ধেover
- هَـٰٓؤُلَآءِ ۚএদেরthese
- وَنَزَّلْنَاএবং আমরা অবতীর্ণ করেছিAnd We sent down
- عَلَيْكَতোমার উপরto you
- ٱلْكِتَـٰبَ(এই) কিতাবthe Book
- تِبْيَـٰنًۭاসুস্পষ্ট বর্ণনা করা(as) a clarification
- لِّكُلِّজন্যে প্রত্যেকof every
- شَىْءٍۢবস্তুরthing
- وَهُدًۭىও পথ নির্দেশand a guidance
- وَرَحْمَةًۭও অনুগ্রহand mercy
- وَبُشْرَىٰএবং সুসংবাদand glad tidings
- لِلْمُسْلِمِينَজন্যে আত্নসমর্পণকারীদেরfor the Muslims
অনুবাদ
সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনব সাক্ষী রূপে এদের বিষয়ে; আমি আত্মসমর্পণকারীদের (মুসলিম) জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যে দিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একজন সাক্ষী তাদের মধ্য থেকে উঠাবো যে তাদেরই বিরুধে সাক্ষ্য দেবে, এবং হে মাহবূব! আপনাকে তাদের সবার উপর সাক্ষী বানিয়ে উপস্থিত করবো আর আমি আপনার উপর এ ক্বোরআন অবতীর্ণ করেছি, যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বিবরণ, হিদায়ত, দয়া ও সুসংবাদ মুসলমানদের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [mention] the Day when We will resurrect among every nation a witness over them from themselves [i.e., their prophet]. And We will bring you, [O Muḥammad], as a witness over these [i.e., your nation]. And We have sent down to you the Book as clarification for all things and as guidance and mercy and good tidings for the Muslims.
Saheeh International