শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নাহল › আয়াত ৯১

সূরা আন্‌-নাহল, আয়াত ৯১ (১৬:৯১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৪ · পৃষ্ঠা ২৭৭

وَأَوْفُوا۟ بِعَهْدِ ٱللَّهِ إِذَا عَـٰهَدتُّمْ وَلَا تَنقُضُوا۟ ٱلْأَيْمَـٰنَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ ٱللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর যখন পরস্পর অঙ্গীকার কর এবং তোমরা শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করনা; তোমরা যা কর আল্লাহ তা জানেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ কর এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ। তোমরা যা কর আল্লাহ তা জানেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌র অঙ্গীকার পূরণ করো যখন পরস্পর অঙ্গীকারবদ্ধ হও এবং শপথগুলোকে দৃঢ় করে ভঙ্গ করো না; এবং তোমরা আল্লাহ্‌কে নিজেদের উপর জামিন করেছো। নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের কার্যাদি জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And fulfill the covenant of Allāh when you have taken it, [O believers], and do not break oaths after their confirmation while you have made Allāh, over you, a security [i.e., witness]. Indeed, Allāh knows what you do.

Saheeh International