শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ১০১
সূরা বানী ইসরাঈল, আয়াত ১০১ (১৭:১০১) - শব্দে শব্দে অর্থ
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ تِسْعَ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ ۖ فَسْـَٔلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِذْ جَآءَهُمْ فَقَالَ لَهُۥ فِرْعَوْنُ إِنِّى لَأَظُنُّكَ يَـٰمُوسَىٰ مَسْحُورًا
শব্দে শব্দে অর্থ
- وَلَقَدْএবং নিশ্চয়ইAnd certainly
- ءَاتَيْنَاআমরা দিয়েছিলামWe had given
- مُوسَىٰমূসাকেMusa
- تِسْعَনয়টিnine
- ءَايَـٰتٍۭনিদর্শনSigns
- بَيِّنَـٰتٍۢ ۖসুস্পষ্টclear
- فَسْـَٔلْঅতএব জিজ্ঞেস করোso ask
- بَنِىٓবনী(the) Children of Israel
- إِسْرَٰٓءِيلَইসরাঈলকে(the) Children of Israel
- إِذْযখনwhen
- جَآءَهُمْকাছে সে এসেছিলো তাদেরhe came to them
- فَقَالَতখন বলেছিলোthen said
- لَهُۥতাকেto him
- فِرْعَوْنُফিরআউনFiraun
- إِنِّىনিশ্চয়ই আমিIndeed, I
- لَأَظُنُّكَঅবশ্যই আমি মনে করি তোমাকে[I] think you
- يَـٰمُوسَىٰহে মূসাO Musa
- مَسْحُورًۭاজাদুগ্রস্ত(you are) bewitched
অনুবাদ
তুমি বানী ইসরাঈলকে জিজ্ঞেস করে দেখ, আমি মূসাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম; যখন সে তাদের নিকট এসেছিল তখন ফির‘আউন তাকে বলেছিলঃ হে মূসা! আমিতো মনে করি তুমি যাদুগ্রস্ত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বণী-ইসরাঈলকে জিজ্ঞেস করুন, আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন তিনি তাদের কাছে আগমন করেন, ফেরাউন তাকে বললঃ হে মূসা, আমার ধারনায় তুমি তো জাদুগ্রস্থ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয় আমি মূসাকে নয়টা সুস্পষ্ট নিদর্শন দিয়েছি; সুতরাং আপনি বনী ইস্রাঈলকে জিজ্ঞাসা করুন! যখন সে তাদের নিকট আসলো, তখন তাকে ফির’আউন বললো, ‘হে মূসা! আমার ধারণায় তোমার উপর যাদু করা হয়েছে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We had certainly given Moses nine evident signs, so ask the Children of Israel [about] when he came to them and Pharaoh said to him, "Indeed I think, O Moses, that you are affected by magic."
Saheeh International