শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ১০২
সূরা বানী ইসরাঈল, আয়াত ১০২ (১৭:১০২) - শব্দে শব্দে অর্থ
قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ أَنزَلَ هَـٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ بَصَآئِرَ وَإِنِّى لَأَظُنُّكَ يَـٰفِرْعَوْنُ مَثْبُورًا
শব্দে শব্দে অর্থ
- قَالَসে বলেছিলোHe said
- لَقَدْনিশ্চয়ইVerily
- عَلِمْتَতুমি জেনেছোyou have known
- مَآনাnone
- أَنزَلَঅবতীর্ণ করেছেনhas sent down
- هَـٰٓؤُلَآءِ(অন্য কেউ) এসবthese
- إِلَّاকিন্তুexcept
- رَبُّরব(the) Lord
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহের(of) the heavens
- وَٱلْأَرْضِও পৃথিবীরand the earth
- بَصَآئِرَপ্রত্যক্ষ প্রমাণ হিসেবে(as) evidence
- وَإِنِّىএবং নিশ্চয়ই আমিand indeed, I
- لَأَظُنُّكَঅবশ্যই মনে করি আমি তোমাকে[I] surely think you
- يَـٰفِرْعَوْنُহে ফিরআউনO Firaun
- مَثْبُورًۭا(ধ্বংসকৃত) হতভাগ্য(you are) destroyed
অনুবাদ
মূসা বলেছিলঃ তুমি অবশ্যই অবগত আছ যে, এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমন্ডলী ও পৃথিবীর রাব্বই অবতীর্ণ করেছেন প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ। হে ফির‘আউন! আমিতো দেখছি, তুমি ধ্বংস হয়ে গেছ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি বললেনঃ তুমি জান যে, আসমান ও যমীনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাযিল করেছেন। হে ফেরাউন, আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছো।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
বললো, ‘তুমি অবশ্যই ভালভাবে অবগত আছো যে, এগুলোকে আসমানসমূহ ও যমীনের মালিকই অবতারণ করেছেন অন্তরের চোখগুলো উন্মুক্তকারীরূপে; এবং আমার ধারণায় হে ফির’আউন অবশ্যই তোমার ধ্বংস আসন্ন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Moses] said, "You have already known that none has sent down these [signs] except the Lord of the heavens and the earth as evidence, and indeed I think, O Pharaoh, that you are destroyed."
Saheeh International