শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ১০৬
সূরা বানী ইসরাঈল, আয়াত ১০৬ (১৭:১০৬) - শব্দে শব্দে অর্থ
وَقُرْءَانًا فَرَقْنَـٰهُ لِتَقْرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكْثٍ وَنَزَّلْنَـٰهُ تَنزِيلًا
শব্দে শব্দে অর্থ
- وَقُرْءَانًۭاএবং (এই) কুরআনAnd the Quran
- فَرَقْنَـٰهُআমরা খন্ড খন্ড করেছি তাকেWe have divided
- لِتَقْرَأَهُۥযেন তুমি পাঠ করো তাthat you might recite it
- عَلَىনিকটto
- ٱلنَّاسِমানুষেরthe people
- عَلَىٰউপরat
- مُكْثٍۢঅল্প অল্প করেintervals
- وَنَزَّلْنَـٰهُএবং আমরা অবতীর্ণ করেছি তাAnd We have revealed it
- تَنزِيلًۭا(ক্রমশঃ) অবতরণ(in) stages
অনুবাদ
আমি কুরআন অবতীর্ণ করেছি খন্ড খন্ডভাবে যাতে তুমি তা মানুষের কাছে পাঠ করতে পার ক্রমে ক্রমে; এবং আমি তা যথাযথভাবে অবতীর্ণ করেছি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি কোরআনকে যতিচিহ্ন সহ পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি, যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথ ভাবে অবতীর্ণ করেছি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ক্বোরআনকে আমি পৃথক পৃথকভাবে অবতীর্ণ করেছি, যাতে আপনি তা মানুষের নিকট থেমে থেমে পাঠ করতে পারেন এবং আমি সেটাকে ক্রমশঃ ধীরে ধীরে অবতীর্ণ করেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [it is] a Qur’ān which We have separated [by intervals] that you might recite it to the people over a prolonged period. And We have sent it down progressively.
Saheeh International