শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ১৮

সূরা বানী ইসরাঈল, আয়াত ১৮ (১৭:১৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৪

مَّن كَانَ يُرِيدُ ٱلْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُۥ جَهَنَّمَ يَصْلَىٰهَا مَذْمُومًا مَّدْحُورًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কেহ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্ত্বর দিয়ে থাকি; পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে বঞ্চিত অবস্থায়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যে কেউ ইহকাল কামনা করে, আমি সেসব লোককে যা ইচ্ছা সত্ত্বর দিয়ে দেই। অতঃপর তাদের জন্যে জাহান্নাম নির্ধারণ করি। ওরা তাতে নিন্দিত-বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যে ব্যক্তি এ শীঘ্রতাসম্পন্নাকেই চায় আমি তাকে তাতে শিগ্‌গির দিয়ে দিই- আমি যা ইচ্ছা করি যাকে চাই। অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারিত করি; যাতে সে তাতে প্রবেশ করে নিন্দিত অবস্থায়, ধাক্কা খেতে খেতে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Whoever should desire the immediate - We hasten for him from it what We will to whom We intend. Then We have made for him Hell, which he will [enter to] burn, censured and banished.

Saheeh International