শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ২৩
সূরা বানী ইসরাঈল, আয়াত ২৩ (১৭:২৩) - শব্দে শব্দে অর্থ
۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
শব্দে শব্দে অর্থ
- وَقَضَىٰএবং সিদ্ধান্ত দিয়েছেনAnd has decreed
- رَبُّكَতোমার রবyour Lord
- أَلَّاযে নাthat (do) not
- تَعْبُدُوٓا۟তোমরা ইবাদাত করোworship
- إِلَّآছাড়াexcept
- إِيَّاهُশুধু তাঁকেইHim Alone
- وَبِٱلْوَٰلِدَيْنِও সাথে পিতা-মাতারand to the parents
- إِحْسَـٰنًا ۚউত্তম ব্যবহারের(be) good
- إِمَّاযদিWhether
- يَبْلُغَنَّতারা পৌঁছেreach
- عِندَكَতোমার কাছেwith you
- ٱلْكِبَرَবার্ধক্যেthe old age
- أَحَدُهُمَآতাদের দু'জনের একজনone of them
- أَوْবাor
- كِلَاهُمَاতাদের উভয়েboth of them
- فَلَاতবে নাthen (do) not
- تَقُلতুমি বলবেsay
- لَّهُمَآতাদের দু'জনকেto both of them
- أُفٍّۢউহa word of disrespect
- وَلَاএবং নাand (do) not
- تَنْهَرْهُمَاতাদের দু'জনকে ধমক দিবেrepel them
- وَقُلএবং বলবেbut speak
- لَّهُمَاতাদের দু'জনকেto them
- قَوْلًۭاকথাa word
- كَرِيمًۭاসম্মানসূচকnoble
অনুবাদ
তোমার রাব্ব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদাত করবেনা এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলনা এবং তাদেরকে ভৎর্সনা করনা; তাদের সাথে কথা বল সম্মানসূচক নম্রভাবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যেন (তোমরা) তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে ‘উহ্’ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And your Lord has decreed that you worship not except Him, and to parents, good treatment. Whether one or both of them reach old age [while] with you, say not to them [so much as], "uff," and do not repel them but speak to them a noble word.
Saheeh International