শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৩১

সূরা বানী ইসরাঈল, আয়াত ৩১ (১৭:৩১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৫

وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَـٰدَكُمْ خَشْيَةَ إِمْلَـٰقٍ ۖ نَّحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًٔا كَبِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমাদের সন্তানদেরকে তোমরা দারিদ্রতার ভয়ে হত্যা করনা, তাদেরকে এবং তোমাদেরকে আমিই জীবনোপকরণ দিই; তাদেরকে হত্যা করা মহাপাপ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে এবং তোমাদেরকে আমিই জীবনোপকরণ দিয়ে থাকি। নিশ্চয় তাদেরকে হত্যা করা মারাত্নক অপরাধ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আপন সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রের ভয়ে। আমি তাদেরকেও রিয্‌ক্ব দেবো এবং তোমাদেরকেও। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And do not kill your children for fear of poverty. We provide for them and for you. Indeed, their killing is ever a great sin.

Saheeh International