শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৩৩
সূরা বানী ইসরাঈল, আয়াত ৩৩ (১৭:৩৩) - শব্দে শব্দে অর্থ
وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِۦ سُلْطَـٰنًا فَلَا يُسْرِف فِّى ٱلْقَتْلِ ۖ إِنَّهُۥ كَانَ مَنصُورًا
শব্দে শব্দে অর্থ
- وَلَاএবং নাAnd (do) not
- تَقْتُلُوا۟তোমরা হত্যা করোkill
- ٱلنَّفْسَকোনো প্রাণকেthe soul
- ٱلَّتِىযাwhich
- حَرَّمَনিষিদ্ধ করেছেনAllah has forbidden
- ٱللَّهُআল্লাহAllah has forbidden
- إِلَّاছাড়াexcept
- بِٱلْحَقِّ ۗকারণ যথার্থby right
- وَمَنএবং যেAnd whoever
- قُتِلَনিহত হয়েছে(is) killed
- مَظْلُومًۭاনির্যাতিত হয়েwrongfully
- فَقَدْনিশ্চয়ই সেক্ষেত্রেverily
- جَعَلْنَاআমরা দিয়েছিWe have made
- لِوَلِيِّهِۦতার উত্তরাধিকারীরfor his heir
- سُلْطَـٰنًۭاঅধিকারan authority
- فَلَاসুতরাং না (যেন)but not
- يُسْرِفসে সীমালঙ্ঘন করেhe should exceed
- فِّىব্যাপারেin
- ٱلْقَتْلِ ۖহত্যারthe killing
- إِنَّهُۥনিশ্চয়ই সেIndeed, he
- كَانَহলোis
- مَنصُورًۭاসাহায্যপ্রাপ্তhelped
অনুবাদ
আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করনা; কেহ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি। কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে; সেতো সাহায্য প্রাপ্ত হয়েছেই।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সে প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ হারাম করেছেন; কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি। অতএব, সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কোন প্রাণকে, যেটার সম্মান আল্লাহ্ রেখেছেন, অন্যায়ভাবে হত্যা করো না এবং যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তবে নিশ্চয় আমি তার উত্তরাধিকারীকে অধিকার দিয়েছি; অতঃপর সে যেন হত্যার ব্যাপারে সীমাতিক্রম না করে। অবশ্যই তাকে সাহায্য করা হবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And do not kill the soul [i.e., person] which Allāh has forbidden, except by right. And whoever is killed unjustly - We have given his heir authority, but let him not exceed limits in [the matter of] taking life. Indeed, he has been supported [by the law].
Saheeh International