শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৩৯

সূরা বানী ইসরাঈল, আয়াত ৩৯ (১৭:৩৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৬

ذَٰلِكَ مِمَّآ أَوْحَىٰٓ إِلَيْكَ رَبُّكَ مِنَ ٱلْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتُلْقَىٰ فِى جَهَنَّمَ مَلُومًا مَّدْحُورًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমার রাব্ব অহীর দ্বারা তোমাকে যে হিকমাত দান করেছেন এগুলি উহার অন্তর্ভুক্ত; তুমি আল্লাহর সাথে কোন ইলাহ স্থির করনা, তাহলে তুমি নিন্দিত ও (আল্লাহর) অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এটা ঐ হিকমতের অন্তর্ভূক্ত, যা আপনার পালনকর্তা আপনাকে ওহী মারফত দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করবেন না। তাহলে অভিযুক্ত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এটা ওই ওহীসমূহের অন্তর্ভুক্ত, যেগুলো আপনার রব আপনার প্রতি প্রেরণ করেছেন, হিকমতের বাণীসমূহ এবং হে শ্রোতা! আল্লাহ্‌র সাথে অন্য খোদা স্থির করো না, যে কারণে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত হয়ে, ধাক্কা খেতে খেতে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

That is from what your Lord has revealed to you, [O Muḥammad], of wisdom. And, [O mankind], do not make [as equal] with Allāh another deity, lest you be thrown into Hell, blamed and banished.

Saheeh International