শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৪০

সূরা বানী ইসরাঈল, আয়াত ৪০ (১৭:৪০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৬

أَفَأَصْفَىٰكُمْ رَبُّكُم بِٱلْبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلْمَلَـٰٓئِكَةِ إِنَـٰثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমাদের রাব্ব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছেন এবং তিনি নিজে (ফেরেশতাদের) কন্যা রূপে গ্রহণ করেছেন? তোমরাতো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাক।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্যে পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্যে ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তোমাদের রব কি তোমাদেরকে পুত্র সন্তান নির্বাচিত করে দিয়েছেন এবং নিজের জন্য ফিরিশ্‌তাকুল থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা বড় কথা বলে থাকো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then, has your Lord chosen you for [having] sons and taken [i.e., adopted] from among the angels daughters? Indeed, you say a grave saying.

Saheeh International