শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৪৪
সূরা বানী ইসরাঈল, আয়াত ৪৪ (১৭:৪৪) - শব্দে শব্দে অর্থ
تُسَبِّحُ لَهُ ٱلسَّمَـٰوَٰتُ ٱلسَّبْعُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَىْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِۦ وَلَـٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا
শব্দে শব্দে অর্থ
- تُسَبِّحُপবিত্রতা ঘোষণা করছেGlorify
- لَهُজন্যে তাঁর[to] Him
- ٱلسَّمَـٰوَٰتُআকাশমন্ডলীthe seven heavens
- ٱلسَّبْعُসাতthe seven heavens
- وَٱلْأَرْضُও পৃথিবীand the earth
- وَمَنএবং যা কিছু আছেand whatever
- فِيهِنَّ ۚমধ্যে তাদের(is) in them
- وَإِنএবং নেইAnd (there is) not
- مِّنকোনোany
- شَىْءٍবস্তুthing
- إِلَّاএছাড়া যেexcept
- يُسَبِّحُপবিত্রতা ঘোষণা করছেglorifies
- بِحَمْدِهِۦসাথে তাঁর সপ্রশংসারHis Praise
- وَلَـٰكِنকিন্তুbut
- لَّاনাnot
- تَفْقَهُونَতোমরা অনুধাবন করোyou understand
- تَسْبِيحَهُمْ ۗতাদের পবিত্রতা ঘোষণা করাtheir glorification
- إِنَّهُۥনিশ্চয়ই তিনিIndeed, He
- كَانَহলেনis
- حَلِيمًاসহনশীলEver-Forbearing
- غَفُورًۭاক্ষমা পরায়ণOft-Forgiving
অনুবাদ
সপ্ত আকাশ, পৃথিবী এবং ওদের অর্ন্তবর্তী সব কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করেনা। কিন্তু ওদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারনা; তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষনা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারই পবিত্রতা ঘোষণা করে সপ্ত আসমান ও যমীন এবং যা কিছু সেগুলোর মধ্যে রয়েছে এমন কোন বস্তু নেই, যা তার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে না; হাঁ, তোমরা সেগুলোর তাস্বীহ অনুধাবন করতে পারো না।। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
The seven heavens and the earth and whatever is in them exalt Him. And there is not a thing except that it exalts [Allāh] by His praise, but you do not understand their [way of] exalting. Indeed, He is ever Forbearing and Forgiving.
Saheeh International