শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৪৫
সূরা বানী ইসরাঈল, আয়াত ৪৫ (১৭:৪৫) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ حِجَابًا مَّسْتُورًا
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- قَرَأْتَতুমি পাঠ করোyou recite
- ٱلْقُرْءَانَকুরআনthe Quran
- جَعَلْنَاআমরা বানাইWe place
- بَيْنَكَতোমার মাঝেbetween you
- وَبَيْنَও মাঝেand between
- ٱلَّذِينَতাদের (যারা)those who
- لَاনা(do) not
- يُؤْمِنُونَঈমান আনেbelieve
- بِٱلْـَٔاخِرَةِউপর আখিরাতেরin the Hereafter
- حِجَابًۭاপর্দাa barrier
- مَّسْتُورًۭاপ্রচ্ছন্নhidden
অনুবাদ
তুমি যখন কুরআন পাঠ কর তখন তোমার ও যারা পরলোকে বিশ্বাস করেনা তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা টেনে দিই।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং হে মাহবূব! যখন আপনি ক্বোরআন পাঠ করেছেন, তখন আমি আপনার ও যারা আখিরাতের উপর ঈমান আনে না, তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রেখে দিয়েছি;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when you recite the Qur’ān, We put between you and those who do not believe in the Hereafter a concealed partition.
Saheeh International