শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৫
সূরা বানী ইসরাঈল, আয়াত ৫ (১৭:৫) - শব্দে শব্দে অর্থ
فَإِذَا جَآءَ وَعْدُ أُولَىٰهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَآ أُو۟لِى بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا۟ خِلَـٰلَ ٱلدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًا مَّفْعُولًا
শব্দে শব্দে অর্থ
- فَإِذَاঅতঃপর যখনSo when
- جَآءَআসলোcame
- وَعْدُপ্রতিশ্রুত (সময়)(the) promise
- أُولَىٰهُمَاদু'টির প্রথমটি(for) the first of the two
- بَعَثْنَاআমরা পাঠালামWe raised
- عَلَيْكُمْবিরুদ্ধে তোমাদেরagainst you
- عِبَادًۭاদাসদেরকেservants
- لَّنَآআমাদেরof Ours
- أُو۟لِىসম্পন্নthose of great military might
- بَأْسٍۢশক্তিthose of great military might
- شَدِيدٍۢঅতিশয়those of great military might
- فَجَاسُوا۟অতঃপর তারা ঢুকে পড়লোand they entered
- خِلَـٰلَমধ্যেthe inner most part
- ٱلدِّيَارِ ۚঘরের(of) the homes
- وَكَانَএবং হলোand (it) was
- وَعْدًۭا(শাস্তির)প্রতিশ্রুতিa promise
- مَّفْعُولًۭاকার্যকরfulfilled
অনুবাদ
অতঃপর এই দু’এর প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার দাসদেরকে, যুদ্ধে অতিশয় শক্তিশালী; তারা ঘরে ঘরে প্রবেশ করে সমস্ত কিছু ধ্বংস করেছিল; শাস্তির প্রতিজ্ঞা কার্যকরী হয়েই থাকে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এল, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে-কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যখন উভয়ের মধ্যে প্রথমবারের প্রতিশ্রুতি উপস্থিত হলো, তখন আমি তাদের বিরুদ্ধে বান্দাদেরকে প্রেরণ করেছি, যুদ্ধে অতিশয় শক্তিশালী; এরপর তারা শহরগুলোর মধ্যে তোমাদেরকে তালাশ করার জন্য প্রবেশ করলো। আর এটা একটা প্রতিশ্রুতি ছিলো, যা পূরণ হবারই ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So when the [time of] promise came for the first of them, We sent against you servants of Ours - those of great military might, and they probed [even] into the homes, and it was a promise fulfilled.
Saheeh International