শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৫৭

সূরা বানী ইসরাঈল, আয়াত ৫৭ (১৭:৫৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৭

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা যাদেরকে আহবান করে তাদের মধ্যে যারা নিকটতর তারাইতো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে, কে কত নিকটতর হতে পারে, তাঁর দয়া প্রত্যাশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের শাস্তি ভয়াবহ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যাদেরকে তারা আহবান করে, তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থ তালাশ করে যে, তাদের মধ্যে কে নৈকট্যশীল। তারা তাঁর রহমতের আশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ওই সব মাক্ববূল বান্দা, যাদেরকে এ সব কাফির পূজা করে, তারা নিজেরাই আপন রবের প্রতি মাধ্যম সন্ধান করে- কে তাদের মধ্যে বেশি নৈকট্যপ্রাপ্ত, তার দয়ার আশা রাখে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার রবের শাস্তি ভয়ের বস্তু।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those whom they invoke seek means of access to their Lord, [striving as to] which of them would be nearest, and they hope for His mercy and fear His punishment. Indeed, the punishment of your Lord is ever feared.

Saheeh International