শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৬২

সূরা বানী ইসরাঈল, আয়াত ৬২ (১৭:৬২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৮

قَالَ أَرَءَيْتَكَ هَـٰذَا ٱلَّذِى كَرَّمْتَ عَلَىَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে আরও বললঃ লক্ষ্য করুন, তাকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন, কিয়ামাতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদেরকে সমূলে বিনষ্ট করব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সে বললঃ দেখুন তো, এনা সে ব্যক্তি, যাকে আপনি আমার চাইতেও উচ্চ মার্যাদা দিয়ে দিয়েছেন। যদি আপনি আমাকে কেয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে সমূলে নষ্ট করে দেব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সে বললো, ‘দেখো তো, এই যে তুমি যাকে আমার চেয়ে অধিক সম্মানিত করেছো, যদি তুমি আমাকে ক্বিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তবে অবশ্যই আমি তার বংশধরগণকে পিষ্ট করে ফেলবো, কিন্তু অল্প কতেককে’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Iblees] said, "Do You see this one whom You have honored above me? If You delay me [i.e., my death] until the Day of Resurrection, I will surely destroy his descendants, except for a few."

Saheeh International