শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৬৮

সূরা বানী ইসরাঈল, আয়াত ৬৮ (১৭:৬৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৯

أَفَأَمِنتُمْ أَن يَخْسِفَ بِكُمْ جَانِبَ ٱلْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا۟ لَكُمْ وَكِيلًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমরা কি নিশ্চিত আছ যে, তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভূ-গর্ভস্থ করবেননা অথবা তোমাদের উপর কংকর বর্ষণ করবেননা? তখন তোমরা তোমাদের কোন কর্ম বিধায়ক পাবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত রয়েছ যে, তিনি তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না। অথবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঘুর্ণিঝড় প্রেরণ করবেন না, তখন তোমরা নিজেদের জন্যে কোন কর্মবিধায়ক পাবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তোমরা কি এ থেকে নির্ভীক হয়েছো যে, তিনি স্থলেরই কোন পার্শ্ব তোমরাসহ ধ্বসিয়ে দেবেন, অথবা তোমাদের উপর পাথর বর্ষণ করবেন, অতঃপর তোমাদের কোন সাহায্যকারী পাবে না?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then do you feel secure that [instead] He will not cause a part of the land to swallow you or send against you a storm of stones? Then you would not find for yourselves an advocate.

Saheeh International