শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৮৩
সূরা বানী ইসরাঈল, আয়াত ৮৩ (১৭:৮৩) - শব্দে শব্দে অর্থ
وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَـٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ ۖ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسًا
শব্দে শব্দে অর্থ
- وَإِذَآএবং যখনAnd when
- أَنْعَمْنَاআমরা অনুগ্রহ করিWe bestow favor
- عَلَىউপরon
- ٱلْإِنسَـٰنِমানুষেরman
- أَعْرَضَসে মুখ ফিরায়he turns away
- وَنَـَٔاএবং দূরে সরেand becomes remote
- بِجَانِبِهِۦ ۖ(অহংকার করে) সহ তার পার্শ্বon his side
- وَإِذَاআর যখনAnd when
- مَسَّهُতাকে স্পর্শ করেtouches him
- ٱلشَّرُّঅনিষ্টthe evil
- كَانَসে হয়he is
- يَـُٔوسًۭاহতাশ(in) despair
অনুবাদ
যখন আমি মানুষের উপর অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায় এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি মানুষকে নেয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দুরে সরে যায়; যখন তাকে কোন অনিষ্ট স্পর্শ করে, তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন মুখ ফিরিয়ে নেয় এবং নিজের দিকে দূরে সরে যায়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, তখন হতাশ হয়ে পড়ে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when We bestow favor upon man [i.e., the disbeliever], he turns away and distances himself; and when evil touches him, he is ever despairing.
Saheeh International