শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৯৩
সূরা বানী ইসরাঈল, আয়াত ৯৩ (১৭:৯৩) - শব্দে শব্দে অর্থ
أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِى ٱلسَّمَآءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَـٰبًا نَّقْرَؤُهُۥ ۗ قُلْ سُبْحَانَ رَبِّى هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولًا
শব্দে শব্দে অর্থ
- أَوْঅথবাOr
- يَكُونَহবেis
- لَكَজন্যে তোমারfor you
- بَيْتٌۭঘরa house
- مِّنতৈরিof
- زُخْرُفٍসোনারornament
- أَوْবাor
- تَرْقَىٰআরোহণ করবে তুমিyou ascend
- فِىমধ্যinto
- ٱلسَّمَآءِআকাশেরthe sky
- وَلَنএবং কখনও নাAnd never
- نُّؤْمِنَআমরা বিশ্বাস করবোwe will believe
- لِرُقِيِّكَতোমার আরোহণকেin your ascension
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- تُنَزِّلَঅবতীর্ণ করবে তুমিyou bring down
- عَلَيْنَاউপর আমাদেরto us
- كِتَـٰبًۭاএকটি কিতাবa book
- نَّقْرَؤُهُۥ ۗতা আমরা পাঠ করবোwe could read it
- قُلْবলোSay
- سُبْحَانَপবিত্র মহানGlorified (is)
- رَبِّىআমার রবmy Lord
- هَلْকি (নই)What
- كُنتُআমি হলাম (আর কিছু)am I
- إِلَّاএ ছাড়াbut
- بَشَرًۭاমানুষa human
- رَّسُولًۭاবার্তা-বাহকa Messenger
অনুবাদ
অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশে আরোহণ আমরা তখনও বিশ্বাস করবনা যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব। বলঃ পবিত্র আমার মহান রাব্ব! আমিতো শুধু একজন মানুষ, একজন রাসূল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অথবা আপনার কোন সোনার তৈরী গৃহ হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনও বিশ্বাস করবনা, যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ, যা আমরা পাঠ করব। বলুনঃ পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব, একজন রসূল বৈ আমি কে?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অথবা আপনার জন্য একটা স্বর্ণ নির্মিত ঘর হবে; অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আরোহণের উপরও কখনো ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের উপর একটা কিতাব অবতীর্ণ করবেন না, যা আমরা পাঠ করবো। আপনি বলুন, ‘পবিত্রতা আমার রবের জন্য। আমি কে হই? কিন্তু মানুষ, আল্লাহ্রই প্রেরিত’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Or you have a house of ornament [i.e., gold] or you ascend into the sky. And [even then], we will not believe in your ascension until you bring down to us a book we may read." Say, "Exalted is my Lord! Was I ever but a human messenger?"
Saheeh International