শব্দে শব্দে কুরআন › সূরা বানী ইসরাঈল › আয়াত ৯৯

সূরা বানী ইসরাঈল, আয়াত ৯৯ (১৭:৯৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৯২

۞ أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَّا رَيْبَ فِيهِ فَأَبَى ٱلظَّـٰلِمُونَ إِلَّا كُفُورًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি লক্ষ্য করেনা যে, আল্লাহ! যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ওগুলির অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান? তিনি তাদের জন্য স্থির করেছেন এক নির্দিষ্ট কাল, যাতে কোন সন্দেহ নেই; তথাপি সীমা লংঘনকারীরা প্রত্যাখ্যান করা ছাড়া আর সবই অস্বীকার করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি দেখেনি যে, যে আল্লাহ আসমান ও যমিন সৃজিত করেছেন, তিনি তাদের মত মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম? তিনি তাদের জন্যে স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোন সন্দেহ নেই; অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা কি লক্ষ্য করে না যে, ওই আল্লাহ্‌ যিনি আসমান ও যমীন সৃষ্টি অরেছেন তিনি ওই সব লোকের অনুরূপ সৃষ্টি করতে পারেন? এবং তিনি তাদের জন্য একটা নির্দিষ্ট কাল স্থির করে রেখেছেন, যা’তে কোন সন্দেহ নেই। তথাপি, যালিমগণ অকৃতজ্ঞতা প্রকাশ করা ব্যতিরেকে অন্য কিছু মানে না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do they not see that Allāh, who created the heavens and earth, is [the one] Able to create the likes of them? And He has appointed for them a term, about which there is no doubt. But the wrongdoers refuse except disbelief.

Saheeh International