শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ১০

সূরা আল-কাহফ, আয়াত ১০ (১৮:১০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৯৪

إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যুবকরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিলঃ হে আমাদের রাব্ব! আপনি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন ওই যুবকরা গুহায় আশ্রয় নিলো, অতঃপর বললো, ‘হে আমাদের রব! আমাদেরকে তোমার নিকট থেকে অনুগ্রহ দান করো এবং আমাদের কাজকর্মে আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Mention] when the youths retreated to the cave and said, "Our Lord, grant us from Yourself mercy and prepare for us from our affair right guidance."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: রহমত ও সঠিক পথনির্দেশ