শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ১০৯
সূরা আল-কাহফ, আয়াত ১০৯ (১৮:১০৯) - শব্দে শব্দে অর্থ
قُل لَّوْ كَانَ ٱلْبَحْرُ مِدَادًا لِّكَلِمَـٰتِ رَبِّى لَنَفِدَ ٱلْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَـٰتُ رَبِّى وَلَوْ جِئْنَا بِمِثْلِهِۦ مَدَدًا
শব্দে শব্দে অর্থ
- قُلবলোSay
- لَّوْযদিIf
- كَانَহয়were
- ٱلْبَحْرُসমুদ্রthe sea
- مِدَادًۭا(লেখার) কালিink
- لِّكَلِمَـٰتِকথাসমূহ (লেখার জন্যে)for (the) Words
- رَبِّىআমার রবের(of) my Lord
- لَنَفِدَঅবশ্যই নিঃশেষ হয়ে যাবেsurely (would be) exhausted
- ٱلْبَحْرُসমুদ্রthe sea
- قَبْلَপূর্বেইbefore
- أَنযে[that]
- تَنفَدَশেষ হবে(were) exhausted
- كَلِمَـٰتُকথাসমূহ(the) Words
- رَبِّىআমার রবের(of) my Lord
- وَلَوْএবং যদিওeven if
- جِئْنَاআমরা আসতামWe brought
- بِمِثْلِهِۦনিয়ে তার সমান (সমুদ্র)(the) like (of) it
- مَدَدًۭاসাহায্যার্থে(as) a supplement
অনুবাদ
বলঃ আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয় তাহলেও আমার রবের কথা শেষ হবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে-সাহায্যার্থে এর অনুরূপ আরও সমুদ্র নিয়ে এলেও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বলুনঃ আমার পালনকর্তার কথা, লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা, শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলে দিন, ‘যদি সমুদ্র আমার রবের বাণীসমূহ লেখার জন্য কালি হয়, তবে অবশ্যই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আর আমার রবের বাণীসমূহ শেষ হবে না, যদিও আমি অনুরূপ আরো (সমুদ্র) এর সাহায্যার্থে নিয়ে আসি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "If the sea were ink for [writing] the words of my Lord, the sea would be exhausted before the words of my Lord were exhausted, even if We brought the like of it in [continual] supplement."
Saheeh International