শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ১৯
সূরা আল-কাহফ, আয়াত ১৯ (১৮:১৯) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ بَعَثْنَـٰهُمْ لِيَتَسَآءَلُوا۟ بَيْنَهُمْ ۚ قَالَ قَآئِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ۖ قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۚ قَالُوا۟ رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَٱبْعَثُوٓا۟ أَحَدَكُم بِوَرِقِكُمْ هَـٰذِهِۦٓ إِلَى ٱلْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَآ أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُم بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَএবং এভাবেইAnd similarly
- بَعَثْنَـٰهُمْআমরা উঠালাম তাদেরWe raised them
- لِيَتَسَآءَلُوا۟যেন তারা পরস্পরে জিজ্ঞেস করেthat they might question
- بَيْنَهُمْ ۚমাঝে তাদেরamong them
- قَالَবললোSaid
- قَآئِلٌۭএকজন কথকa speaker
- مِّنْهُمْমধ্য থেকে তাদেরamong them
- كَمْকত (দিন)How long
- لَبِثْتُمْ ۖঅবস্থান করেছিলে তোমরাhave you remained
- قَالُوا۟তারা বলেছিলোThey said
- لَبِثْنَاঅবস্থান করেছিলাম আমরাWe have remained
- يَوْمًاএকদিনa day
- أَوْবাor
- بَعْضَকিছু অংশa part
- يَوْمٍۢ ۚএকদিনের(of) a day
- قَالُوا۟তারা বলেছিলোThey said
- رَبُّكُمْরব তোমাদেরYour Lord
- أَعْلَمُখুব জানেনknows best
- بِمَاএ সম্বন্ধে যাhow long
- لَبِثْتُمْঅবস্থান করেছো তোমরাyou have remained
- فَٱبْعَثُوٓا۟তোমরা এখন পাঠাওSo send
- أَحَدَكُمতোমাদের একজনকেone of you
- بِوَرِقِكُمْদিয়ে তোমাদের মুদ্রাwith this silver coin of yours
- هَـٰذِهِۦٓএইwith this silver coin of yours
- إِلَىদিকেto
- ٱلْمَدِينَةِশহরটিরthe city
- فَلْيَنظُرْতবে সে যেন দেখেand let him see
- أَيُّهَآকোনটিwhich is
- أَزْكَىٰপবিত্রতমthe purest
- طَعَامًۭاখাদ্যfood
- فَلْيَأْتِكُمঅতঃপর তোমাদের কাছে আসবেand let him bring to you
- بِرِزْقٍۢনিয়ে খাদ্যprovision
- مِّنْهُতা থেকেfrom it
- وَلْيَتَلَطَّفْএবং সে যেন সতর্ক হয়and let him be cautious
- وَلَاএবং নাAnd let not be aware
- يُشْعِرَنَّটের পেতে দেয়And let not be aware
- بِكُمْসম্বন্ধে তোমাদেরabout you
- أَحَدًاকাউকেanyone
অনুবাদ
এবং এভাবেই আমি তাদের জাগ্রত করলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে; তাদের একজন বললঃ তোমরা কতকাল অবস্থান করেছ? কেহ কেহ বললঃ এক দিন অথবা এক দিনের কিছু অংশ; কেহ কেহ বললঃ তোমরা কতকাল অবস্থান করেছ তা তোমাদের রাব্বই ভাল জানেন; এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ কর; সে যেন দেখে কোন্ খাদ্য উত্তম এবং তা হতে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য; সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কেহকেও কিছু জানতে না দেয়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি এমনি ভাবে তাদেরকে জাগ্রত করলাম, যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বললঃ তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কেউ বললঃ একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি। কেউ কেউ বললঃ তোমাদের পালনকর্তাই ভাল জানেন তোমরা কতকাল অবস্থান করেছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ কর; সে যেন দেখে কোন খাদ্য পবিত্র। অতঃপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য; সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এভাবেই আমি তাদেরকে জাগরিত করলাম যে, তারা একে অপরের অবস্থাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসাকারী বললো, ‘তোমরা এখানে কতকাল অবস্থান করেছো? কেউ কেউ বললো, ‘একদিন অবস্থান করেছি অথবা একদিনের কিছু কম’। অন্যান্যরা বললো, ‘তোমাদের রবই ভাল জানেন কতকাল তোমরা অবস্থান করেছো। সুতরাং তোমাদের মধ্যে একজনকে এ রৌপ্যমুদ্রা নিয়ে নগরে প্রেরণ করো! অতঃপর সে গভীরভাবে লক্ষ্য করবে যে, সেখানে কোন খাদ্য অধিক পবিত্র যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে এবং সে যেন নম্রতা অবলম্বন করে এবং কোনভাবেই যেন কাউকেও তোমাদের সম্বন্ধে কিছু জানতে না দেয়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And similarly, We awakened them that they might question one another. Said a speaker from among them, "How long have you remained [here]?" They said, "We have remained a day or part of a day." They said, "Your Lord is most knowing of how long you remained. So send one of you with this silver coin of yours to the city and let him look to which is the best of food and bring you provision from it and let him be cautious. And let no one be aware of you.
Saheeh International