শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ২১
সূরা আল-কাহফ, আয়াত ২১ (১৮:২১) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوٓا۟ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيْبَ فِيهَآ إِذْ يَتَنَـٰزَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ ۖ فَقَالُوا۟ ٱبْنُوا۟ عَلَيْهِم بُنْيَـٰنًا ۖ رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۟ عَلَىٰٓ أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًا
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَএবং এভাবেAnd similarly
- أَعْثَرْنَاআমরা জানিয়ে দিলামWe made known
- عَلَيْهِمْসম্পর্কে তাদেরabout them
- لِيَعْلَمُوٓا۟যেন তারা জানেthat they might know
- أَنَّযেthat
- وَعْدَপ্রতিশ্রুতি(the) Promise
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- حَقٌّۭসত্য(is) true
- وَأَنَّএবং (এও) যেand that
- ٱلسَّاعَةَক্বিয়ামাত আসবেই(about) the Hour
- لَاনেই(there is) no
- رَيْبَকোনো সন্দেহdoubt
- فِيهَآমধ্যে তারin it
- إِذْযখনWhen
- يَتَنَـٰزَعُونَতারা পরস্পরে বিতর্ক করছিলোthey disputed
- بَيْنَهُمْমাঝে তাদেরamong themselves
- أَمْرَهُمْ ۖকাজে তাদেরabout their affair
- فَقَالُوا۟তখন তারা বলেছিলোand they said
- ٱبْنُوا۟তোমরা নির্মাণ করোConstruct
- عَلَيْهِمউপর তাদেরover them
- بُنْيَـٰنًۭا ۖসৌধa structure
- رَّبُّهُمْরব তাদেরTheir Lord
- أَعْلَمُভালো জানেনknows best
- بِهِمْ ۚসম্বন্ধে তাদেরabout them
- قَالَবললোSaid
- ٱلَّذِينَযারাthose who
- غَلَبُوا۟প্রবল হয়েছিলোprevailed
- عَلَىٰٓউপরin
- أَمْرِهِمْতাদের মতেরtheir matter
- لَنَتَّخِذَنَّঅবশ্যই আমরা নির্মাণ করবোSurely we will take
- عَلَيْهِمউপর তাদেরover them
- مَّسْجِدًۭاমাসজিদa place of worship
অনুবাদ
এবং এভাবে আমি মানুষকে তাদের বিষয় জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামাতে কোন সন্দেহ নেই; যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল তখন অনেকে বললঃ তাদের উপর সৌধ নির্মাণ কর; তাদের রাব্ব তাদের বিষয় ভাল জানেন; তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল তারা বললঃ আমরাতো নিশ্চয়ই তাদের উপর মাসজিদ নির্মাণ করব।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম, যাতে তারা জ্ঞাত হয় যে, আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোন সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল, তখন তারা বললঃ তাদের উপর সৌধ নির্মাণ কর। তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভাল জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল, তারা বললঃ আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মান করব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এ ভাবে আমি তাদের বিষয় জানিয়ে দিলাম, যাতে লোকেরা জ্ঞাত হয় যে, আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য এবং ক্বিয়ামতে কোন সন্দেহ নেই; যখন ওই সব লোক তাদের বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করতে লাগলো; অতঃপর (তারা) বললো, ‘তাদের গুহার উপর কোন ইমারত নির্মাণ করো!’ তাদের রব তাদের বিষয়ে ভাল জানেন। তারা বললো, যারা এ বিষয়ে প্রবল ছিলো। ‘শপথ রইলো যে, আমরা তাদের উপর মসজিদ নির্মাণ করবো’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And similarly, We caused them to be found that they [who found them] would know that the promise of Allāh is truth and that of the Hour there is no doubt. [That was] when they disputed among themselves about their affair and [then] said, "Construct over them a structure. Their Lord is most knowing about them." Said those who prevailed in the matter, "We will surely take [for ourselves] over them a masjid."
Saheeh International