শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৩৬

সূরা আল-কাহফ, আয়াত ৩৬ (১৮:৩৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৯৮

وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّى لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি মনে করিনা যে, কিয়ামাত হবে, আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবৃত্ত হই-ই তাহলে আমিতো নিশ্চয়ই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং আমি মনে করি না যে, কেয়ামত অনুষ্ঠিত হবে। যদি কখনও আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেয়া হয়, তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট পাব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি মনে করি না যে, ক্বিয়ামত সংঘটিত হবে এবং যদি আমি আমার রবের প্রতি ফিরেও যাই, তবে অবশ্যই এ বাগান অপেক্ষা অধিক উত্তম প্রত্যাবর্তনস্থল পাবো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And I do not think the Hour will occur. And even if I should be brought back to my Lord, I will surely find better than this as a return."

Saheeh International