শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৫১

সূরা আল-কাহফ, আয়াত ৫১ (১৮:৫১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৫ · পৃষ্ঠা ২৯৯

۞ مَّآ أَشْهَدتُّهُمْ خَلْقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَا خَلْقَ أَنفُسِهِمْ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلْمُضِلِّينَ عَضُدًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকালে আমি তাদেরকে ডাকিনি এবং তাদের সৃজনকালেও নয়, এবং আমি বিভ্রান্তকারীদের সাহায্য গ্রহণ করার নই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নভোমন্ডল ও ভুমন্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালেও না। এবং আমি এমনও নই যে, বিভ্রান্ত কারীদেরকে সাহায্যকারীরূপে গ্রহণ করবো।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

না আমি আসমানসমূহ ও যমীন সৃষ্টি কালে তাদেরকে সামনে বসিয়ে নিয়েছিলাম, না খোদ তাদেরকে সৃষ্টি কালে এবং না এ কথা আমার জন্য শোভা পায় যে, পথভ্রষ্টকারীদেরকে বাহু বানিয়ে নেবো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

I did not make them witness to the creation of the heavens and the earth or to the creation of themselves, and I would not have taken the misguiders as assistants.

Saheeh International