শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৫৭
সূরা আল-কাহফ, আয়াত ৫৭ (১৮:৫৭) - শব্দে শব্দে অর্থ
وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَـٰتِ رَبِّهِۦ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدَاهُ ۚ إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۖ وَإِن تَدْعُهُمْ إِلَى ٱلْهُدَىٰ فَلَن يَهْتَدُوٓا۟ إِذًا أَبَدًا
শব্দে শব্দে অর্থ
- وَمَنْএবং কেAnd who
- أَظْلَمُঅধিক সীমালঙ্ঘনকারী(is) more wrong
- مِمَّن(তার) চেয়ে যাকেthan (he) who
- ذُكِّرَস্মরণ করিয়ে দেয়া হয়েছেis reminded
- بِـَٔايَـٰتِদিয়ে নিদর্শনof the Verses
- رَبِّهِۦরবের তার(of) his Lord
- فَأَعْرَضَতবুও সে মুখ ফিরিয়ে নিয়েছেbut turns away
- عَنْهَاথেকে তাfrom them
- وَنَسِىَও ভুলে গিয়েছেand forgets
- مَاযাwhat
- قَدَّمَتْআগে পাঠিয়েছেhave sent forth
- يَدَاهُ ۚতার দু'হাতhis hands
- إِنَّاনিশ্চয়ই আমরাIndeed, We
- جَعَلْنَاআমরা দিয়েছি[We] have placed
- عَلَىٰউপরover
- قُلُوبِهِمْতাদের অন্তরগুলোরtheir hearts
- أَكِنَّةًআবরণcoverings
- أَنযেন (না)lest
- يَفْقَهُوهُতা তারা বুঝেthey understand it
- وَفِىٓও মধ্যেand in
- ءَاذَانِهِمْকানগুলোর তাদেরtheir ears
- وَقْرًۭا ۖবধিরতা (দিয়েছি)(is) deafness
- وَإِنএবং যদিAnd if
- تَدْعُهُمْতুমি ডাকো তাদেরকেyou call them
- إِلَىদিকেto
- ٱلْهُدَىٰসৎপথেthe guidance
- فَلَنতবুও নাthen never
- يَهْتَدُوٓا۟তারা সঠিক পথ পাবেthey will be guided
- إِذًاতাহ'লেthen
- أَبَدًۭاকখনওever
অনুবাদ
কোন ব্যক্তিকে তার রবের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেয়ার পর সে যদি তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায় তাহলে তার অপেক্ষা অধিক সীমা লংঘনকারী আর কে? আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কুরআন বুঝতে না পারে এবং তাদেরকে বধির করেছি; তুমি তাদেরকে সৎ পথে আহবান করলেও তারা কখনও সৎ পথে আসবেনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তার চাইতে অধিক জালেম কে, যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বোঝানো হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায়? আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি, যেন তা না বোঝে এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন, তবে কখনই তারা সৎপথে আসবে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তার চেয়ে অধিক যালিম কে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার হস্তদ্বয় যা অগ্রে প্রেরণ করেছে তা ভুলে যায়? আমি তাদের অন্তরগুলোর উপর আবরণ করে দিয়েছি যাতে ক্বোরআন না বুঝে এবং তাদের কানগুলোতে বধিরতা। আর যদি আপনি তাদেরকে হিদায়াতের প্রতি আহ্বান করেন তবুও তারা কখনো সৎপথ পাবে না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And who is more unjust than one who is reminded of the verses of his Lord but turns away from them and forgets what his hands have put forth? Indeed, We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if you invite them to guidance - they will never be guided, then - ever.
Saheeh International