শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৫৯
সূরা আল-কাহফ, আয়াত ৫৯ (১৮:৫৯) - শব্দে শব্দে অর্থ
وَتِلْكَ ٱلْقُرَىٰٓ أَهْلَكْنَـٰهُمْ لَمَّا ظَلَمُوا۟ وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا
শব্দে শব্দে অর্থ
- وَتِلْكَএবং এসবAnd these
- ٱلْقُرَىٰٓজনপদগুলো[the] towns
- أَهْلَكْنَـٰهُمْআমরা ধ্বংস করেছি তাদেরWe destroyed them
- لَمَّاযখনwhen
- ظَلَمُوا۟তারা সীমালঙ্ঘন করেছিলোthey wronged
- وَجَعَلْنَاএবং আমরা নির্দিষ্ট করে রেখেছিand We made
- لِمَهْلِكِهِمজন্যে তাদের ধ্বংসেরfor their destruction
- مَّوْعِدًۭاএকটা নির্দিষ্ট সময়an appointed time
অনুবাদ
ঐ সব জনপদ - তাদের অধিবাসীবৃন্দকে আমি ধ্বংস করেছিলাম যখন তারা সীমা লংঘন করেছিল এবং তাদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এসব জনপদও তাদেরকে আমি ধংস করে দিয়েছি, যখন তারা জালেম হয়ে গিয়েছিল এবং আমি তাদের ধ্বংসের জন্যে একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা যুল্ম করেছে এবং আমি তাদের ধ্বংসের একটা প্রতিশ্রুতি রেখেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those cities - We destroyed them when they wronged, and We made for their destruction an appointed time.
Saheeh International