শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৬১
সূরা আল-কাহফ, আয়াত ৬১ (১৮:৬১) - শব্দে শব্দে অর্থ
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِى ٱلْبَحْرِ سَرَبًا
শব্দে শব্দে অর্থ
- فَلَمَّاঅতঃপর যখনBut when
- بَلَغَاদু'জনে পৌঁছে গেলোthey reached
- مَجْمَعَসংগমস্থলেthe junction
- بَيْنِهِمَاদুই (সাগরের) মাঝেরbetween them
- نَسِيَاদু'জনে ভুলে গেলোthey forgot
- حُوتَهُمَاদু'জনের মাছকেtheir fish
- فَٱتَّخَذَঅতঃপর (মাছ) করে নিলোand it took
- سَبِيلَهُۥপথ তারits way
- فِىমধ্যেinto
- ٱلْبَحْرِসমুদ্রেরthe sea
- سَرَبًۭاসুড়ঙ্গ করেslipping away
অনুবাদ
তারা যখন উভয়ের সংগমস্থলে পৌঁছল, তারা নিজেদের মাছের কথা ভুলে গেল; ওটা সুরঙ্গের মত পথ করে সমুদ্রে নেমে গেল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর যখন তাঁরা দুই সুমুদ্রের সঙ্গমস্থলে পৌছালেন, তখন তাঁরা নিজেদের মাছের কথা ভুলে গেলেন। অতঃপর মাছটি সমুদ্রে সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যখন তারা উভয়ে এই সমুদ্রে দু’টির সঙ্গমস্থলে পৌছলে তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলো এবং সেটা সমুদ্রের মধ্যে সুড়ঙ্গ করে আপন পথ করে নিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But when they reached the junction between them, they forgot their fish, and it took its course into the sea, slipping away.
Saheeh International