শব্দে শব্দে কুরআন › সূরা মারইয়াম › আয়াত ২২
সূরা মারইয়াম, আয়াত ২২ (১৯:২২) - শব্দে শব্দে অর্থ
۞ فَحَمَلَتْهُ فَٱنتَبَذَتْ بِهِۦ مَكَانًا قَصِيًّا
শব্দে শব্দে অর্থ
- فَحَمَلَتْهُতাকে সে অতঃপর গর্ভধারণ করলোSo she conceived him
- فَٱنتَبَذَتْঅতঃপর সে পৃথক হয়ে গেলোand she withdrew
- بِهِۦতা নিয়েwith him
- مَكَانًۭاস্থানে(to) a place
- قَصِيًّۭاদূরবর্তীremote
অনুবাদ
অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল এবং ঐ অবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তখন মরিয়ম তাকে গর্ভ ধারণ করলো, অতঃপর তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So she conceived him, and she withdrew with him to a remote place.
Saheeh International