শব্দে শব্দে কুরআন › সূরা মারইয়াম › আয়াত ৩১
সূরা মারইয়াম, আয়াত ৩১ (১৯:৩১) - শব্দে শব্দে অর্থ
وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَـٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّا
শব্দে শব্দে অর্থ
- وَجَعَلَنِىএবং আমাকে করেছেনAnd He (has) made me
- مُبَارَكًاকল্যাণময়blessed
- أَيْنَযেখানেwherever
- مَاযাwherever
- كُنتُআমি থাকিI am
- وَأَوْصَـٰنِىএবং আমাকে নির্দেশ দিয়েছেনand has enjoined (on) me
- بِٱلصَّلَوٰةِব্যাপারে সালাতের[of] the prayer
- وَٱلزَّكَوٰةِও যাকাতেরand zakah
- مَاযাas long as I am
- دُمْتُআমি থাকি যতদিন পর্যন্তas long as I am
- حَيًّۭاজীবিতalive
অনুবাদ
যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে আশিষ ভাজন করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যত দিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে –
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন নামায ও যাকাত আদায় করতে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আর তিনি আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন এবং আমাকে নামায ও যাকাতের তাকীদ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি,
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And He has made me blessed wherever I am and has enjoined upon me prayer and zakāh as long as I remain alive
Saheeh International