শব্দে শব্দে কুরআন › সূরা মারইয়াম › আয়াত ৪৭

সূরা মারইয়াম, আয়াত ৪৭ (১৯:৪৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩০৮

قَالَ سَلَـٰمٌ عَلَيْكَ ۖ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّىٓ ۖ إِنَّهُۥ كَانَ بِى حَفِيًّا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

ইবরাহীম বললঃ তোমার নিকট হতে বিদায়; আমি আমার রবের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ইব্রাহীম বললেনঃ তোমার উপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

বললো, ‘ব্যাস্‌। তোমার প্রতি সালাম, অবিলম্বে আমি তোমার জন্য আমার রবের নিকট ক্ষমা-প্রার্থনা করবো। নিশ্চয় তিনি আমার প্রতি অনুগ্রহশীল।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Abraham] said, "Peace [i.e., safety] will be upon you. I will ask forgiveness for you of my Lord. Indeed, He is ever gracious to me.

Saheeh International