শব্দে শব্দে কুরআন › সূরা মারইয়াম › আয়াত ৬৪

সূরা মারইয়াম, আয়াত ৬৪ (১৯:৬৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩০৯

وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ ۖ لَهُۥ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করিনা; যা আমাদের অগ্রে ও পশ্চাতে আছে এবং যা এই দু’এর অন্তবর্তী তা তাঁরই এবং তোমার রাব্ব কোনো কিছু ভুলেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

(জিব্রাইল বললঃ) আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এ দুই-এর মধ্যস্থলে আছে, সবই তাঁর এবং আপনার পালনকর্তা বিস্মৃত হওয়ার নন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং (জিব্রাইল মাহবূবের নিকট আরয করলো), ‘আমরা ফিরিশ্‌তারা অবতরণ করি না, কিন্তু হুযূরের রবের নির্দেশক্রমে যা কিছু আমাদের সামনে রয়েছে এবং যা আমাদের পেছনে রয়েছে আর যা এর মধ্যখানে রয়েছে তা তাঁরই; এবং হুযূরের রব ভুলে যান না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Gabriel said], "And we [angels] descend not except by the order of your Lord. To Him belongs that before us and that behind us and what is in between. And never is your Lord forgetful -

Saheeh International