শব্দে শব্দে কুরআন › সূরা মারইয়াম › আয়াত ৮

সূরা মারইয়াম, আয়াত ৮ (১৯:৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩০৫

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌ وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ ٱلْكِبَرِ عِتِيًّا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে বললঃ হে আমার রাব্ব! কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সে বললঃ হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধ্যা, আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আরয করলো, ‘হে আমার রব! আমার পুত্র কোত্থেকে হবে আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি বার্ধক্যের কারণে শুকিয়ে যাবার অবস্থায় পৌছে গেছি’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

He said, "My Lord, how will I have a boy when my wife has been barren and I have reached extreme old age?"

Saheeh International