শব্দে শব্দে কুরআন › সূরা মারইয়াম › আয়াত ৯

সূরা মারইয়াম, আয়াত ৯ (১৯:৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩০৫

قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًٔا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনি বললেনঃ এরূপই হবে। তোমার রাব্ব বললেনঃ এটা আমার জন্য সহজসাধ্য; আমিতো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি বললেনঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেনঃ এটা আমার পক্ষে সহজ। আমি তো পুর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

বললেন, ‘এরূপই হবে’। তোমার রব বলেছেন, ‘তা আমার জন্য সহজসাধ্য এবং আমি এর পূর্বে তোমাকে ওই সময় সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[An angel] said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, for I created you before, while you were nothing.'"

Saheeh International