শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১০৮
সূরা আল-বাকারাহ, আয়াত ১০৮ (২:১০৮) - শব্দে শব্দে অর্থ
أَمْ تُرِيدُونَ أَن تَسْـَٔلُوا۟ رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبْلُ ۗ وَمَن يَتَبَدَّلِ ٱلْكُفْرَ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
শব্দে শব্দে অর্থ
- أَمْকিOr
- تُرِيدُونَতোমরা চাও(do) you wish
- أَنযেthat
- تَسْـَٔلُوا۟প্রশ্ন করবেyou ask
- رَسُولَكُمْতোমাদের রাসূলকেyour Messenger
- كَمَاযেমনas
- سُئِلَপ্রশ্ন করা হয়েছিলwas asked
- مُوسَىٰমূসাMusa
- مِنথেকেfrom
- قَبْلُ ۗপূর্বেbefore
- وَمَنএবং যেAnd whoever
- يَتَبَدَّلِপরিবর্তন করলexchanges
- ٱلْكُفْرَঅবিশ্বাস[the] disbelief
- بِٱلْإِيمَـٰنِঈমানের বদলেwith [the] faith
- فَقَدْনিশ্চয়ইso certainly
- ضَلَّসে হারালhe went astray (from)
- سَوَآءَসরল সোজা(the) evenness
- ٱلسَّبِيلِপথ(of) the way
অনুবাদ
তোমরা কি চাও যে, তোমাদের রাসূলের নিকট আবেদন করবে যেমন ইতোপূর্বে মূসার নিকট (হঠকারিতা বশতঃ এইরূপ বহু নিরর্থক) আবেদন করা হয়েছিল? আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরী অবলম্বন করে, নিশ্চয়ই সে সঠিক পথ হতে দূরে সরে পড়ে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ইতিপূর্বে মূসা (আঃ) যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন, (মুসলমানগন,) তোমরাও কি তোমাদের রসূলকে তেমনি প্রশ্ন করতে চাও? যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহন করে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তোমরা কি এটাই চাও যে, তোমাদের রসূলকে সেরূপই প্রশ্ন করবে, যেরূপ মুসার সাথে পূর্বে সংঘটিত হয়েছিলো? আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Or do you intend to ask your Messenger as Moses was asked before? And whoever exchanges faith for disbelief has certainly strayed from the soundness of the way.
Saheeh International