শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৪৩
সূরা আল-বাকারাহ, আয়াত ১৪৩ (২:১৪৩) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ جَعَلْنَـٰكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا ۗ وَمَا جَعَلْنَا ٱلْقِبْلَةَ ٱلَّتِى كُنتَ عَلَيْهَآ إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ ۚ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَـٰنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَএবং এভাবেAnd thus
- جَعَلْنَـٰكُمْতোমাদের আমরা বানিয়েছিWe made you
- أُمَّةًۭএকটি জাতিa community
- وَسَطًۭاমধ্যমপন্থী(of the) middle way
- لِّتَكُونُوا۟তোমরা হও যেনso that you will be
- شُهَدَآءَসাক্ষীwitnesses
- عَلَىউপর(জন্য)over
- ٱلنَّاسِ(পৃথিবীর) মানুষেরthe mankind
- وَيَكُونَও হয়and will be
- ٱلرَّسُولُরাসূলthe Messenger
- عَلَيْكُمْতোমাদের উপর(জন্য)on you
- شَهِيدًۭا ۗসাক্ষীa witness
- وَمَاএবং নাAnd not
- جَعَلْنَاআমরা বানিয়েছিলামWe made
- ٱلْقِبْلَةَকিবলাthe direction of prayer
- ٱلَّتِىসেটাকেwhich
- كُنتَতুমি ছিলেyou were used to
- عَلَيْهَآযার উপর[on it]
- إِلَّاএ ছাড়াexcept
- لِنَعْلَمَআমরা যেন জানতে পারিthat We make evident
- مَنকে(he) who
- يَتَّبِعُঅনুসরণ করেfollows
- ٱلرَّسُولَরাসূলকে (আর)the Messenger
- مِمَّنকে তাদের মধ্য হতেfrom (he) who
- يَنقَلِبُফিরে যায়turns back
- عَلَىٰউপরon
- عَقِبَيْهِ ۚতার দুই গোড়ালির (অর্থাৎ উল্টোদিকে)his heels
- وَإِنএবং যদিওAnd indeed
- كَانَتْতা ছিল (মেনে চলা)it was
- لَكَبِيرَةًঅবশ্যই কঠিনcertainly a great (test)
- إِلَّاতবে (নয় কঠিন)except
- عَلَى(তাদের) উপরfor
- ٱلَّذِينَযাদেরকেthose whom
- هَدَىপথ দেখিয়েছেনguided
- ٱللَّهُ ۗআল্লাহ্(by) Allah
- وَمَاএবং ননAnd not
- كَانَ(ছিল)will
- ٱللَّهُআল্লাহ্ (এরূপ যে)Allah
- لِيُضِيعَনষ্ট করবেনlet go waste
- إِيمَـٰنَكُمْ ۚতোমাদের ঈমানyour faith
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- بِٱلنَّاسِমানুষের উপর(is) to [the] mankind
- لَرَءُوفٌۭবড়ই দয়ালুFull of Kindness
- رَّحِيمٌۭপরম দয়ালুMost Merciful
অনুবাদ
এভাবে আমি তোমাদেরকে আদর্শ জাতি করেছি, যেন তোমরা মানবগণের জন্য সাক্ষী হও এবং রাসূলও তোমাদের জন্য সাক্ষী হয়; এবং তুমি যে কিবলার দিকে ছিলে তা আমি এ জন্য প্রতিষ্ঠিত করেছিলাম যে, কে রাসূলের অনুসরণ করে, আর কে তা হতে স্বীয় পদদ্বয়ে পশ্চাতে ফিরে যায় আমি তা জেনে নিব এবং আল্লাহ যাদেরকে পথ প্রদর্শন করেছেন তারা ছাড়া অপরের জন্য এটি অবশ্যই কঠোরতর; এবং আল্লাহ এরূপ নন যে, তোমাদের বিশ্বাস বিনষ্ট করেন; নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, করুণাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কথা হলো এরূপই যে, আমি তোমাদেরকে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করেছি, যাতে তোমরা মানবজাতির উপর সাক্ষী হও। আর এ রসূল তোমাদের রক্ষক ও সাক্ষী; এবং হে মাহবুব! আপনি ইতিপূর্বে যে ক্বিবলার উপর ছিলেন, আমি সেটাকে এজন্যই নির্দ্ধারণ করেছিলাম যেন দেখি-কে রসূলের অনুসরণ করছে (আর) কে উল্টো পায়ে ফিরে যাচ্ছে। এবং নিশ্চয় এটা কঠিন ছিলো, কিন্তু তাদের উপর কঠিন ছিলো না যাদেরকে আল্লাহ্ হিদায়ত করেছেন। আর আল্লাহ্র জন্য এটা শোভা পায় না যে, তিনি তোমাদের ঈমানকে ব্যর্থ করবেন। নিশ্চয় আল্লাহ্ মানুষের উপর অত্যন্ত দয়ার্দ্র, দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And thus We have made you a median [i.e., just] community that you will be witnesses over the people and the Messenger will be a witness over you. And We did not make the qiblah which you used to face except that We might make evident who would follow the Messenger from who would turn back on his heels. And indeed, it is difficult except for those whom Allāh has guided. And never would Allāh have caused you to lose your faith [i.e., your previous prayers]. Indeed Allāh is, to the people, Kind and Merciful.
Saheeh International