শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৪৬

সূরা আল-বাকারাহ, আয়াত ১৪৬ (২:১৪৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২ · পৃষ্ঠা ২৩

ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা তাকে এরূপভাবে চিনে, যেমন চিনে তারা আপন সন্তানদেরকে এবং নিশ্চয়ই তাদের এক দল জ্ঞাতসারে সত্যকে গোপন করছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি যাদেরকে কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যাদেরকে কিতাব দান করেছি তারা এ নবীকে এমনিভাবে চিনে যেমন মানুষ তার পুত্রদের চিনে এবং নিশ্চয়ই তাদের একটা দল জেনে বুঝে সত্য গোপন করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those to whom We gave the Scripture know him [i.e., Prophet Muḥammad (ﷺ)] as they know their own sons. But indeed, a party of them conceal the truth while they know [it].

Saheeh International