শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৪৮
সূরা আল-বাকারাহ, আয়াত ১৪৮ (২:১৪৮) - শব্দে শব্দে অর্থ
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًا ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
শব্দে শব্দে অর্থ
- وَلِكُلٍّۢএবং প্রত্যেকের জন্যAnd for everyone
- وِجْهَةٌএকটি দিক (আছে)(is) a direction
- هُوَসেhe
- مُوَلِّيهَا ۖমুখ ফিরায় তার দিকেturns towards it
- فَٱسْتَبِقُوا۟তোমরা তাই প্রতিযোগিতা করোso race
- ٱلْخَيْرَٰتِ ۚকল্যাণের(to) the good
- أَيْنَযেখানেইWherever
- مَا(কি)that
- تَكُونُوا۟তোমরা থাকyou will be
- يَأْتِআসবেনwill bring
- بِكُمُতোমাদেরকেyou
- ٱللَّهُআল্লাহ্(by) Allah
- جَمِيعًا ۚসকলকেই (একসাথে)together
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- عَلَىٰউপর(is) on
- كُلِّসবevery
- شَىْءٍۢকিছুরthing
- قَدِيرٌۭসর্বশক্তিমানAll-Powerful
অনুবাদ
প্রত্যেকের জন্য এক একটি লক্ষ্যস্থল রয়েছে, ঐ দিকেই সে মুখমন্ডল প্রত্যাবর্তিত করে, অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও; তোমরা যেখানেই থাকনা কেন, আল্লাহ তোমাদের সকলকেই একত্রিত করবেন; নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর সবার জন্যই রয়েছে কেবলা একেক দিকে, যে দিকে সে মুখ করে (এবাদত করবে)। কাজেই সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং প্রত্যেকের জন্য মুখ করার একটা দিক রয়েছে যে দিকে সে মুখ করে। সুতরাং এটা চাও যে, সৎ কার্যাবলীতে অন্যদের থেকে এগিয়ে চলে যাবে। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ্ তোমাদের সবাইকে একত্রিত করে আনবেন। নিশ্চয় আল্লাহ্ যা চান, করেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
For each [religious following] is a [prayer] direction toward which it faces. So race to [all that is] good. Wherever you may be, Allāh will bring you forth [for judgement] all together. Indeed, Allāh is over all things competent.
Saheeh International