শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৭৩
সূরা আল-বাকারাহ, আয়াত ১৭৩ (২:১৭৩) - শব্দে শব্দে অর্থ
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّهِ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- إِنَّمَاমূলতঃOnly
- حَرَّمَ(হারাম) করেছেনHe has forbidden
- عَلَيْكُمُতোমাদের উপরto you
- ٱلْمَيْتَةَমৃত (জন্তু)the dead animals
- وَٱلدَّمَও (প্রবাহিত) রক্তand [the] blood
- وَلَحْمَমাংসand flesh
- ٱلْخِنزِيرِশুকরের(of) swine
- وَمَآএবং তাand what
- أُهِلَّনাম নেয়া হয়েছেhas been dedicated
- بِهِۦযার উপর[with it]
- لِغَيْرِছাড়াto other than
- ٱللَّهِ ۖআল্লাহ (অন্য কারো)Allah
- فَمَنِযে তবেSo whoever
- ٱضْطُرَّনিরুপায় হয়ে যায়(is) forced by necessity
- غَيْرَনাwithout
- بَاغٍۢবিদ্রোহী (হয়ে)(being) disobedient
- وَلَاআর নাand not
- عَادٍۢসীমালংঘনকারীtransgressor
- فَلَآনেই তবেthen no
- إِثْمَকোনো পাপsin
- عَلَيْهِ ۚতার উপরon him
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- غَفُورٌۭবড় ক্ষমাশীল(is) Oft-Forgiving
- رَّحِيمٌপরম দয়ালুMost Merciful
অনুবাদ
তিনি শুধু তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশে নিবেদিত - তদ্ব্যতীত অবৈধ করেননি; বস্তুতঃ যে ব্যক্তি নিরূপায়, কিন্তু সীমা লংঘনকারী নয়, তার জন্য পাপ নেই; এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি তোমাদের উপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যাতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনি এ সবই তোমাদের উপর হারাম করেছেন- মড়া, রক্ত, শূকরের মাংস, এবং ওই পশু, যাকে আল্লাহ্ ব্যতীত অন্য কারো নাম দিয়ে যবেহ করা হয়েছে; সুতরাং যে ব্যক্তি অনন্যোপায় হয়, না এমন যে, একান্ত কামনার বশবর্তী হয়ে আহার করে, আর এমনও নয় যে, প্রয়োজনের সীমা লংঘন করে, তবে তার গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He has only forbidden to you dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allāh. But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit], there is no sin upon him. Indeed, Allāh is Forgiving and Merciful.
Saheeh International