শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৯১
সূরা আল-বাকারাহ, আয়াত ১৯১ (২:১৯১) - শব্দে শব্দে অর্থ
وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ ۚ وَلَا تُقَـٰتِلُوهُمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ حَتَّىٰ يُقَـٰتِلُوكُمْ فِيهِ ۖ فَإِن قَـٰتَلُوكُمْ فَٱقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- وَٱقْتُلُوهُمْএবং তাদেরকে হত্যা করোAnd kill them
- حَيْثُযেখানেইwherever
- ثَقِفْتُمُوهُمْতাদেরকে তোমরা পাওyou find them
- وَأَخْرِجُوهُمও তাদেরকে বের করে দাওand drive them out
- مِّنْথেকেfrom
- حَيْثُযেখানwherever
- أَخْرَجُوكُمْ ۚতোমাদের বের করেছে তারাthey drove you out
- وَٱلْفِتْنَةُএবং বিপর্যয়and [the] oppression
- أَشَدُّগুরুতর(is) worse
- مِنَচেয়েthan
- ٱلْقَتْلِ ۚহত্যার[the] killing
- وَلَاএবং নাAnd (do) not
- تُقَـٰتِلُوهُمْতাদের সাথে যুদ্ধ করfight them
- عِندَকাছেnear
- ٱلْمَسْجِدِমসজিদেAl-Masjid
- ٱلْحَرَامِহারামেরAl-Haraam
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- يُقَـٰتِلُوكُمْতোমাদের সাথে যুদ্ধ করে তারাthey fight you
- فِيهِ ۖতার মধ্যেin it
- فَإِنতবে যদিThen if
- قَـٰتَلُوكُمْতোমাদের সাথে যুদ্ধ করে তারাthey fight you
- فَٱقْتُلُوهُمْ ۗতাহলে তোমরা হত্যা করোthen kill them
- كَذَٰلِكَএরূপইSuch
- جَزَآءُশাস্তি(is the) reward
- ٱلْكَـٰفِرِينَকাফেরদের(of) the disbelievers
অনুবাদ
তাদেরকে যেখানেই পাও, হত্যা কর এবং তারা তোমাদেরকে যেখান হতে বহিস্কার করেছে তোমরাও তাদেরকে সেখান হতে বহিস্কার কর এবং হত্যা অপেক্ষা অশান্তি (ফিতনা) গুরুতর এবং তোমরা তাদের সাথে পবিত্রতম মাসজিদের নিকট যুদ্ধ করনা, যে পর্যন্ত না তারা তোমাদের সাথে তন্মধ্যে যুদ্ধ করে; কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদেরকে হত্যা কর; অবিশ্বাসীদের জন্য এটাই প্রতিফল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তাদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুতঃ ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে। তাহলে তাদেরকে হত্যা কর। এই হল কাফেরদের শাস্তি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কাফিরদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে তারা বের করেছিলো। আর তাদের ফিৎনা তো হত্যা অপেক্ষাও প্রচণ্ডতর এবং মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তাদেরকে হত্যা করো। কাফিরদের এটাই শাস্তি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And kill them [in battle] wherever you overtake them and expel them from wherever they have expelled you, and fitnah is worse than killing. And do not fight them at al-Masjid al-Ḥarām until they fight you there. But if they fight you, then kill them. Such is the recompense of the disbelievers.
Saheeh International